আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : ইয়েমেনের বিমান বাহিনী’র এক কর্মকর্তা এ খবরের সত্যতা স্বীকার করে বলেছেন : সানয়া বিমানবন্দরের পাশে একটি বিমান ঘাঁটিতে ঐ বিস্ফোরণ ঘটছে। এতে দু’টি জেট বিমানে অগ্নিসংযোগ ঘটে।
অপর এক কর্মকর্তা (যার নাম প্রকাশিত হয়নি) বলেছেন : উক্ত বিস্ফোরণের পর গতকাল রবিবার সানয়া বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে, তারা কয়েকটি ভয়াবহ বিস্ফোরণের শব্দ শুনতে পান। ঐ সময় বিমানবন্দর হতে যে আগুন ও ধোয়া ওঠে তা তারা দেখতে পান।#